৭০০ কোটি কার্যক্রম
সমগ্র মানবজাতির জন্যে একটি বৈশ্বিক আন্দোলন
২০১১ সালের ৩১শে অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়াবে। মানব ইতিহাসের এই ক্রান্তিলগ্ন একটি সফলতা এবং একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে,এবং আমাদের সবার উপরই তা প্রভাব ফেলছে। ৭০০ কোটি লোকের বিশ্ব আমাদের নগরায়ন,স্বাস্থ্য সেবার সহজলভ্যতা,যুবাদের ক্ষমতায়ন এবং ভালভাবে বেঁচে থাকার উপর সরাসরি ক্রিয়া করে। অন্যদিকে এটি একটি দীর্ঘমেয়াদি এবং স্বাস্থ্যকর বিশ্ব নিশ্চিত করার প্রতীজ্ঞা পালনে আমাদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে।
জাতিসংঘ জনসংখ্যা ফান্ড (ইউএনএফপিএ) একটি উদ্ভাবনীমূলক বৈশ্বিক আন্দোলনের জন্ম দিয়েছে,যার নাম ৭০০ কোটি কার্যক্রম। ইউএনএফপিএ এর উদ্যোক্তা হলেও এটিকে ধারন করে জাতিসংঘের অন্যান্য অঙ্গসংস্থা, এনজিও সমাজ,বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন কোম্পানী এবং শিক্ষাবিদরা। এই উদ্যোগ অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্যেও প্রযোজ্য এবং ৭০০ কোটি লোকের বিশ্বকে উন্নয়নের পথে নিয়ে যেতে প্রতিজ্ঞ।
অনুগ্রহ করে এই দিনগুলি স্মরণ রাখুন
• ৭০০ কোটি কার্যক্রমের উদ্বোধনী দিবস: ১৪ই সেপ্টেম্বর, ২০১১
• বিশ্বে ৭০০ কোটি লোক হবার প্রতীক্ষা : ২৪শে অক্টোবর, ২০১১
• বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ: ২৬শে অক্টোবর, ২০১১
• বিশ্বে ৭০০ কোটি লোক পূর্তি দিবস: ৩১শে অক্টোবর, ২০১১
• ৩১শে অক্টোবর,২০১১ এর পরে: এই উদ্যোগটি ২০১২ সাল অবধি সারা বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চলতে থাকবে। এইসব কার্যাবলীর মধ্যে রয়েছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি)অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠান,জনসংখ্যা ও উন্নয়ন কার্যক্রমের প্রোগ্রাম (আইসিপিডি) সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন,এবং রিও +২০ নামে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন।
আপনি কি নীচের কোন ক্ষেত্র সম্পর্কে আগ্রহী?
৭০০ কোটি কার্যক্রম সাতটি উন্নয়নমূলক বিষয়ে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে আর উদ্বুদ্ধ করবে: ১) দারিদ্র্য এবং অসমতা, ২) নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন, ৩) প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ৪) যুবসমাজ, ৫) বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, ৬) পরিবেশ এবং ৭) নগরায়ন।
কি করে ৭০০ কোটি কার্যক্রমে যোগ দেবেন!
আপনার গল্প বলুন www.7billionactions.org ওয়েব সাইটে
• প্রত্যেকেরই সুযোগ রয়েছে ৭০০ কোটি মানুষের বিশ্বকে উন্নততর বসতি হিসেবে গড়ে তুলতে। এ লক্ষ্যে বিশ্বজুড়ে ধনাত্মক আর দরকারী কার্যক্রম হাতে নিচ্ছে বিভিন্ন ব্যক্তি আর প্রতিষ্ঠান। তাদের মধ্যে রয়েছে শিক্ষক, চিকিৎসক, ধাত্রী, শিল্পী, ব্লগার, সরকারী চাকুরে, পিতা-মাতা... সর্বক্ষেত্রেই মানুষ তাদের ব্যাক্তিগত, মৌলিক ও উদ্ভাবনীমূলক উপায়ে কাজ করে চলেছে যা সারা মানবজাতির জন্যে বৈশ্বিক আন্দোলন হিসেবে গণ্য করা যায়।
• আপনার গল্প বলুন: আপনি মানবতার জন্যে কি পদক্ষেপ নিয়েছেন?
• ৭০০ কোটি কার্যক্রমের লক্ষ্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান,যারা পরিবর্তন আনছে,তাদের গল্প সংগ্রহ করুন। সেইসব গল্প যা অন্যকে পরিবর্তনে অংশীদার হতে উদ্বুদ্ধ করে। আপনারাও আপনাদের পরিচিত এমন কারও গল্প বলুন যিনি আপনার সমাজে পরিবর্তন আনছেন। সেটি হতে পারে একক কোন দয়াবানের উদাহরণ বা যে কোন ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ। আপনারা সেইসব লোকদের খুঁজতে পারেন এবং যোগাযোগ স্থাপন করতে পারেন তাদের সাথে যারা আপনার গল্প বলে।
• এই ওয়েবসাইটে (http://7billionactions.org/stories) যান এবং আপনার গল্প বলুন
“একতাবদ্ধ” শিরোনামের গানটি নিজের মত করে গান যা আমাদের কার্যক্রমকে অনুপ্রাণিত করবে
• ৭০০ কোটি কার্যক্রম সঙ্গীতের সার্বজনীন ভাষায় ধনাত্মক পরিবর্তন আনছে। সঙ্গীতের শক্তি আছে মানুষের মধ্যেকার দেয়াল ভেঙ্গে ফেলার। সঙ্গীত ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক,আধ্যাত্মিক এবং আদর্শগত ব্যবধান কমিয়ে সর্বত্র মানুষকে এক মানব জাতি হিসেবে পরিচয় করায়।
• আমাদের একটি মৌলিক গান আছে যার রয়েছে অনেক ব্যাখ্যা,এবং একটি লক্ষ্য:আমাদের কার্যক্রমকে উদ্বুদ্ধ করা।
• ৭০০ কোটি কার্যক্রম কাজ করছে প্লেইং ফর চেঞ্জ (পরিবর্তনের জন্যে গান) ফাউন্ডেশন এর সাথে, যারা সঙ্গীতের মাধ্যমে বিশ্বে মালা বুনে চলেছে। তারা ৭০০ কোটি কার্যক্রমের জন্যে একটি সুচনা সঙ্গীত তৈরি করেছে যার নাম “একতাবদ্ধ” । বিশ্বব্যাপী সেরা সঙ্গীতজ্ঞরা তাদের নিজস্ব কণ্ঠ,বাদ্যযন্ত্র,এবং সঙ্গীত রীতিতে এটি গাচ্ছে।
• প্লেইং ফর চেঞ্জ ফাউন্ডেশন বিশ্বব্যাপী প্রস্তুতকৃত এইসব ভিন্ন ভিন্ন গায়কী দিয়ে একটি মিশ্রসঙ্গীত (ম্যাশআপ) তৈরি করবে ।
• আপনি কি সঙ্গীতটির রিমিক্স করতে চান?
“একতাবদ্ধ” শিরোনামের গানটির নিজস্ব সংস্করণ তৈরি করুন: http://www.7billionactions.org/music
“৭০০ কোটির একজন” শিরোনামে আমাদের বিশ্বব্যাপী স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতাতে অংশ নিন।
• চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম যা কোন বিষয়কে জীবন দান করে এবং বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ ও তার সমাধানকে মানবিক করে তোলে। “৭০০ কোটির একজন” হচ্ছে একটি বিশ্বব্যাপী স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতা যা ৭০০ কোটি কার্যক্রম উদ্যোগ এবং ১০.১২.৪৮ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করছে।
• এটির পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে চলচ্চিত্র নির্মাতারা নীচের সাতটি বিষয়ের যে কোনটির উপর কাজ করতে পারে: ১) দারিদ্র্য এবং অসমতার চক্র থেকে বের হয়ে আসা, ২) নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন এবং উন্নয়ন, ৩) যুবসমাজ, ৪) প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ৫) সুস্বাস্থ্য পূর্ণ পরিবেশ এবং সুস্থ মানুষ, ৬) বার্ধক্য এবং ৭) উন্নয়নের জন্যে নগরায়ন পরিকল্পনা।
• চলচ্চিত্র জমাদানের শর্ত:
o ছবিটি ডিজিটাল প্রযুক্তিতে তৈরি হতে হবে।
o ছবির দৈর্ঘ হবে নামের তালিকাসহ ১ থেকে ১০ মিনিটের মধ্যে ।
o অন্য কোন ভাষায় ছবির চিত্রায়ন হলে ইংরেজিতে সাবটাইটেল থাকতে হবে।
o চলচ্চিত্রটির নির্মাতা এর মৌলিকত্ব নিশ্চিত করবে এবং দায়ী থাকবে।
o প্রতিটি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র উপরোক্ত ৭টি বিষয়ের এক বা একাধিক বিষয় অবলম্বনে রচিত হবে।
o প্রতিটি দল বা একক নির্মাতা দুটি পর্যন্ত ছবি জমা দিতে পারে।
o চলচ্চিত্রটি একটি অনলাইন ফর্ম ব্যবহার করে জমা দিতে হবে।
• ৭০০ কোটি কার্যক্রম কর্তৃপক্ষ এবং ১০.১২.৪৮ ফাউন্ডেশন জুরিদের নির্বাচন করবে,যাদের মধ্যে চলচ্চিত্র সমাজ,মানবাধিকার সংগঠন থেকে প্রতিনিধি এবং বিভিন্ন ব্যক্তিত্ব থাকবেন। জমাদানকৃত চলচ্চিত্রগুলোর মধ্যে জুরিরা ১০ জনকে বেছে নেবেন। এরপর অনলাইন ভোটিং এর মাধ্যমে সাধারণ পাঠক/ ইন্টারনেট ব্যবহারকারীরা ৩টি বিজয়ী নির্বাচন করবে। ভোট গ্রহণ পর্ব চলবে আগামী ১৬ই ফেব্রুয়ারী থেকে ৬ই মার্চ,২০১২ তারিখ পর্যন্ত।
• স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র জমাদানের শেষ সময় ১৫ই ফেব্রুয়ারী,২০১২ রাত ৯টা ইউটিসি/জিএমটি। বিজয়ীদের নাম ঘোষনা হবে ৮ই মার্চ ২০১২,যে দিনটি আন্তর্জাতিক নারী দিবস।
• আপনার চলচ্চিত্র তুলে ধরুন: www.7billionactions.org, www.fundacion101248.org এবং https://www.facebook.com/7billionactions?sk=app_154219237995139 সাইটে (৩১শে অক্টোবর ২০১১ তারিখ থেকে একটি ফর্ম পাওয়া যাবে।)
আপনার প্রতিষ্ঠানের গল্প বলুন এবং কার্যক্রম গ্রহণে অন্যকে উদ্বুদ্ধ করুন:
• ৭০০ কোটি কার্যক্রম বিভিন্ন কর্পোরেশন ও এনজিওকে কার্যক্রমে অংশ নিতে আহ্বান করছে। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের ডাকে সারা দিচ্ছে তাদের কর্মীদের এবং সঙ্গীদের উদ্বুদ্ধ করে অংশগ্রহণে প্রণোদনা জানিয়ে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান উদ্ভাবনীমূলক অনুষ্ঠান হাতে নিচ্ছে যা ৭০০ কোটির বিশ্বের সমস্যা ও সমাধান গুলোকে ধারণ করে।
• আপনার প্রতিষ্ঠানের গল্প বলুন:আপনার প্রতিষ্ঠান কি করে মানব কল্যাণের জন্যে কাজ করছে? http://www.7billionactions.org/organizations
সামাজিক মিডিয়া চ্যানেলগুলো অনুসরণ করুন:
• টুইটারে আমাদের সাথে যোগ দিন @7BillionActions (@৭০০কোটিকার্যক্রম): www.twitter.com/7billionactions
• ফেসবুকে ৭০০ কোটি কার্যক্রম আন্দোলনে যোগদানের জন্যে 'লাইক' ক্লিক করুন: www.facebook.com/7billionactions
বিভিন্ন তথ্যের উৎস:
• ৭০০ কোটি কার্যক্রম ব্লগ (যাতে ৭০০ কোটি কার্যক্রম টিমের কাছ থেকে সর্বশেষ তথ্য পাওয়া যাবে।)
• ব্রশিউর
• মুদ্রিত তথ্য কনিকা
• নিম্নলিখিত শ্রেণীর জন্যে বিশেষ তথ্য:
ব্যক্তি
জাতিসংঘের অঙ্গসংস্থা
এনজিও
ফাউন্ডেশন
কর্পোরেশন
• চিঠির নমুনা
• ব্র্যান্ডিং
• অঙ্গসজ্জা সংক্রান্ত নিয়মাবলী
• লোগো
• পোস্টার
• ভিডিও
• ইউএনএফপিএ
• ন্যাশনাল জিওগ্রাফিক
• প্রেস রিলিজ
যোগাযোগ করুন
জনাব আলভারো সেরানো
৭০০ কোটি কার্যক্রম অভিযান ব্যবস্থাপক
ইমেইল: serrano@unpfa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৫০৩৬
জনাবা মারিয়া এফ রুইজ দে লারিনাগা
ক্যাম্পেইন সমন্বয় কারী
ইমেইল: larrinaga@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৪৯৫৭
জনাবা নিকোল কার্টা
ব্যক্তিমালিকানাধীন সেক্টর এবং ফাউন্ডেশন
ইমেইল: carta@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৫২৪২
জনাবা নবুকো তাকাহাসি
এনজিও অংশীদারিত্ব
ইমেইল: takahashi@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৫৩৮৬
জনাবা নাওমী এসপিনোজা
এনজিও অংশীদারিত্ব
ইমেইল: nespinoza@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৪৯৩৯
জনাবা আজ্জা আকরাম
জাতিসংঘ অংশীদারিত্ব
ইমেইল: karam@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৫২৫৫
জনাবা কাটিয়া ইভারসেন
জাতিসংঘ অংশীদারিত্ব
ইমেইল: iversen@unfpa.org
টেলিফোন: +১ ৯১৭ ৪০৩ ৩০৬৩
জনাব ওমর ঘারজেদ্দিন
মিডিয়া সম্পর্ক
ইমেইল: gharzeddine@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৫০২৮
জনাবা ইডা জেং খ্রিস্টেনসেন
সামাজিক মিডিয়া
ইমেইল ichristensen@unfpa.org
টেলিফোন: +১ ২১২ ২৯৭ ৫০০৬

